1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রানি এলিজাবেথের শেষকৃত্যে উপস্থিত থাকবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ সময় দর্শন

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রানির শেষকৃত্য অনুষ্ঠান।

জানা গেছে, শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন৷ ১৯ সেপ্টেম্বর লন্ডনের কর্মসূচি শেষ করে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন।রানির শেষকৃত্য উপলক্ষে সেদিন ব্রিটেনে সরকারি ছুটি থাকবে।

 

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেসে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে তিনদিনের (৯, ১০ ও ১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

রানির মৃত্যুতে শোক বই খুলেছে ঢাকাস্থ দেশটির হাইকমিশন। রোববার (১১ সেপ্টেম্বর) এ শোক বই খোলা হয়। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে রাখা এ শোক বই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এতে শোকাহতরা রানির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখতে পারবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu