1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জন্মদিনে কোথায় হারালেন পপি?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকাদের তালিকায় ওপরেই রাখা যায় তাকে। নব্বইয়ের শেষের দিকে চলচ্চিত্র জগতে পা রাখলেও অভিনয় করেছেন দেড় শতাধিক সিনেমায়। ঘরে রয়েছে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। বলা হচ্ছে অভিনেত্রী সাদিকা পারভিন পপির কথা।আলোচনা-সমালোচনা আর ভাইরালের যুগে কোথায় হারালেন তিনি?

 

আজ ১০ সেপ্টেম্বর পপির জন্মদিন। অথচ জনপ্রিয় এই অভিনেত্রী আজও আড়ালেই রয়েছেন। ফেসবুকেও নেই কোন উদযাপন। কোথায় হারালেন তিনি? সবশেষ পোস্ট দেখা গেছে প্রায় দু’বছর আগে। ২০২০ সালে হঠাৎ করে উধাও হয়ে যান এ নায়িকা। এরপর বিয়ে ও সন্তান জন্মের সংবাদে ফের সামনে এসেছেন কয়েকবার। তবে অনেকেই বলছেন, আপাতত সংসার ধর্মেই মন দিয়েছেন এ অভিনেত্রী।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমা মুক্তির মাধ্যমে ১৯৯৭ সালে পর্দায় অভিষেক ঘটে পপির। তবে প্রায় দুই বছর ধরেই চলচ্চিত্র সংশ্লিষ্ট কোন অনুষ্ঠানেও দেখা যায় না তাকে। অভিনেত্রীর অনুপস্থিতিতে বন্ধ রয়েছে চলতি কয়েকটি সিনেমার কাজ। সিনেমাগুলোর ভবিষ্যৎ কী তা নিয়ে পরিচালকরাই রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। অভিনেত্রীর হঠাৎ আত্মগোপনে চলে যাওয়ায় হতাশ ভক্তরা।

করোনার কারণে দীর্ঘ সময় শুটিং বিরতির পর ‘ভালোবাসা প্রজাপতি’ সিনেমার মাধ্যমে নতুন করে অভিনয় শুরু করেন তিনি। এরপর ২০২১ সালের শুরুর দিকে হঠাৎ করেই আবার পর্দা থেকে সরে দাঁড়ান। এর আগে ২০২০ সালের আগস্টে পপির বিয়ের খবর রটেছিল। তবে সেটা গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন তিনি।জনপ্রিয় এ অভিনেত্রী কাজ করেছেন ওমর সানী, রিয়াজ, মান্নার মতো অভিনেতাদের সাথে। মান্নার বিপরীতে ‘কে আমার বাবা’ ও ‘লাল বাদশা’, ২০০২ সালে কমল সরকার পরিচালিত ‘ক্ষেপা বাসু’ ও বাবুল রেজার ‘ওদের ধর’ সিনেমাগুলো ব্যাপক ব্যবসাসফল হয়েছিলো।পপি ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। ছয় ভাইবোনের মধ্যে পপি বড়।

পড়াশোনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে। মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন সে সময়ে। ২০০৩ সালে অভিনয় করেন কালাম কায়সার পরিচালিত কারাগার ছায়াছবিতে। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথম বারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পপি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu