1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০ বছর জেল হতে পারে রিয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫৪৭ সময় দর্শন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে বলিউডের সঙ্গে মাদকযোগের কথা। মাদক মামালার তদন্তে এনসিবি রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। এবার এই মামালায় উঠে এল নতুন তথ্য।  সূত্রের খবর, রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কিলো গাঁজা উদ্ধার করা হয়েছে।

বাড়ি থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় বিপদ বাড়তে পারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে বলেও মনে করা হচ্ছে।

এদিকে এর আগে এনসিবি’র তরফে জানানো হয়, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। এখনও পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালেই বি টাউনের সঙ্গে মাদক যোগ একটি বড় খবর প্রকাশ্যে আসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বলিউডের সঙ্গে মাদকযোগের যে জাল এনসিবি কাটতে শুরু করেছে, তাতেই উঠে এসেছে আরও একটি বড় নাম।

কেন্দ্রীয় সংস্থার তরফে খবর মিলেছে, বলিউডের এই মাদক চক্রের মূল মাথা হলেন সাবেক এক সুপার মডেল তথা অভিনেতা। তার ইশারাতেই নাকি বলিউডে মাদক চক্র চলে।

দীপিকা, সারা, শ্রদ্ধাদের জোরদার জিজ্ঞাসাবাদের পর এবার বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন বলে খবর। তবে তারা কারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বলিউডের ওই সাবেক সুপার মডেল তথা অভিনেতাই মাদক চক্রের মূল মাথা বলে খবর প্রকাশ হওয়ার পর ফের আলোচনা শুরু হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu