1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অক্টোবরে কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ সময় দর্শন

আগামী মাসে অর্থাৎ অক্টোবরে দেশে ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে অক্টোবরের মধ্যে আরও একধাপ সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি।

রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে আগামী সপ্তাহে ট্যারিফ কমিশন সিদ্ধান্ত জানাবে; তারপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ৯০ ডলারের নিচে এসেছে। আরেকদফা জ্বালানি তেলের মূল্য কমতে পারে। এ ছাড়াও ডলারের দাম বেশির কারণে বিশ্ব বাজারে দাম কমানোর সুবিধা নিতে পারছি না আমরা। ’

ভারতের সঙ্গে তিস্তার পানি বন্টনসহ বাণিজ্যিক সব আলোচনা ফলপ্রসূ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের এগিয়ে যাওয়ার সঙ্গে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে। বাংলাদেশে বড় ধরণের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি উত্থাপন করেছেন। তারা বাংলাদেশে জ্বালানি, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। এ ছাড়া আদানি গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে।

তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দেশে নিত্যপণ্যের দাম কমে আসবে। এ ছাড়া টিসিবির মাধ্যমে এক কোটি অসচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয় সেদিকে সরকারের নজর রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu