1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ব্রহ্মাস্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য কঙ্গনার!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অপরের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে।   তাইতো তাকে বিটাউনের ‘বিতর্কের রানী’ বলা হয় তাকে। সদ্য মুক্তি পেয়েছে  ব্রহ্মাস্ত্র।ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বব্যাপী ৮ হাজার ৯১৩টি হলে মুক্তি পেয়েছে এই ছবি। এসবের মধ্যেই ব্রহ্মাস্ত্র ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের উপর ক্ষেপলেন কঙ্গনা রানাউত। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় অয়নকে নিয়ে লিখেছেন, যারা অয়ন মুখোপাধ্যায়কে জিনিয়াস ভাবছেন তাদের জেলে ঢোকানো উচিত।

 

কঙ্গনা লিখেছেন, অয়ন ১২ বছর নিয়েছে একটা ছবি তৈরি করতে। প্রায় ৪০০ দিন ধরে শ্যুট করেছে এই ছবি। শুধু তাই নয় তিনি প্রায় ১৪টা ডিওপি ও ৮৫টা সহকারী পরিচালককে বদলেছেন। ৬০০ কোটি টাকা ভস্মে ঢেলেছেন।

এখানেই থেমে যাননি কঙ্গনা। তিনি আরও লিখেছেন, অয়ন মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই ছবির নাম হওয়ার কথা ছিল জালালউদ্দিন রুমি, কিন্তু বাহুবলীর সাফল্যের পর শিবা নাম রাখে প্রধান চরিত্রে। এতটাই সুবিধাভোগী এরা। তবে অয়ন ভালোই স্ট্র্যাটেজি নিয়েছেন।

এদিকে আরেক বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রী কটাক্ষের সুরে টুইটারে লিখেছেন, বলিউডে সবটাই চলছে জালিয়াতি করে। কিন্তু সেজন্য কেউ উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করে না। কোনো ইন্ডাস্ট্রি কখনই সফল হতে পারে না, যারা ব্যবসার উন্নতির জন্য জিরো পার্সেন্ট আর তারকাদের জন্য ৭০ থেকে ৮০ শতাংশ টাকা খরচ করে।

তিনি প্রশ্ন তুলেছেন, ব্রহ্মাস্ত্র, এই কথাটার অর্থ কী ওরা জানে? সেই সঙ্গে আবার অস্ত্র ভার্সের কথা বলছে। আর পরিচালকের কথায় যদি আসি তাহলে তো বলব ব্রহ্মাস্ত্রের উচ্চারণটা কী ঠিক করে করতে পারে? ও ভীষণ ভালো পরিচালক। ওয়েক আপ সিড খুব ভালো লেগেছিল। আমি ওকে নিয়ে খুব চিন্তিত। শুধু ও নয়, ওর সন্তানদের নিয়েও আমি ভাবি। আমি খুব হতাশ।

প্রসঙ্গত, বিগত বেশ কিছু দিন ধরেই শোনা গিয়েছিল অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রেও এগিয়ে ছবিটি। মুক্তি পাওয়ার আগে পর্যন্ত গোটা দেশে এই ছবির অগ্রিম বুকিং হয়েছে ৩৩ কোটি টাকা। এর মধ্যে হিন্দি ভাষাতেই এই ছবির বুকিং হয়েছে ২৯ কোটি টাকা। এ ছাড়াও তেলুগু ও তামিল ভাষাতেও ছবির বুকিং হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu