ঝিনাইদহের শৈলকূপাতে বজ্রপাতে খায়রুল মন্ডল (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ওই গ্রামের মৃত আজিবর মন্ডলের ছেলে।
জানা গেছে, সকালে গরুর জন্য কাঁচা ঘাস কাটার জন্য মাঠের বাড়ি থেকে উদ্দেশ্যে বের হয়ে যায়।
এরপর মাঠে ঘাস কাটার এক পর্যায়ে বৃষ্টি শুরু হয়। সেসময় বজ্রপাতে তিনি আঘাতপ্রাপ্ত পেয়ে গুরতর আহত হন। পরে স্থানীয় কৃষক ও পরিবারের লোকজন উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।