Dhaka 7:14 pm, Sunday, 31 May 2026

ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণ, গাড়িচালক গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণের অভিযোগে মনিরুল ইসলাম (৩৪) নামে এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিকটিম দুই নারী সম্পর্কে জা হয় (স্বামীর ভাইয়ের স্ত্রী)। পাঁচ থেকে ছয় মাস আগে মনিরুলের সঙ্গে তাদের একজনের পরিচয় হয়। পরিচয় সূত্রে সম্পর্কের ফাঁদে ফেলে একেক সময় একেক জায়গায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করে মনিরুল।

এরপর ওই নারীর মাধ্যমেই তার জায়ের সঙ্গে মনিরুলের পরিচয় হয়। তাকেও একেক সময় একেক জায়গায় নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই দুই নারী।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ওই দুই নারী থানায় এসে একটি মামলা দায়ের করেন। এর আগে বুধবার রাতে মনিরুলকে আটক করে থানায় আনা হয়।

ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ফাঁদে ফেলে দুই জা-কে ধর্ষণ, গাড়িচালক গ্রেপ্তার

আপডেটের সময় : 12:06:55 pm, Friday, 2 October 2020