1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজও মিয়ানমার সীমান্তে গুলি-মর্টার শেলের শব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মিয়ানমারের অভ্যন্তরে আবারও থেমে থেমে গুলি ও মর্টার শেলের বিকট শব্দ শোনা যাচ্ছে। তীব্র গুলির শব্দে প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে স্থানীয়দের।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে।বুধবারও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল।

 

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেকে কিছুক্ষণ পর গুলির শব্দে এপারের জনগণের মধ্যে ভয়ভীতি কাজ করছে। তবে আকাশে মিয়ানমারের কোনো হেলিকপ্টার বা যুদ্ধবিমান উড়তে দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সীমান্তের কয়েকদিনের টানা উত্তেজনার কারণে বিভিন্ন উন্নয়ন কাজ বন্ধ রয়েছে, শ্রমিকরা কাজে যাচ্ছে না। সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হলেও আতঙ্কও বিরাজ করছে এ পাড়ের মানুষের মধ্যে। বিশেষ করে তুমব্রু এলাকায় মিয়ানমারের নিক্ষিপ্ত গোলা পড়া ও যুদ্ধ বিমানের মহড়ার কারণে সীমান্তে কর্মরত শ্রমিকেরা এখন কাজ বন্ধ রেখে নিরাপদ স্থানে সরে রয়েছে। চলমান অবস্থায় ইউনিয়নবাসীকে সাবধানে থাকতে ও নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছি।

প্রসঙ্গত, ২৮ আগস্ট বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের দুটি মর্টার শেল এসে পড়ার পর থেকে সর্বোচ্ছ সর্তকবস্থায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম, তুমব্রু, বাইশফাঁড়ি, রেজু-আমতলী এবং আষাঢ়তলীসহ পুরো সীমান্ত এলাকায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu