1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজমির শরিফ পরিদর্শনে রাজস্থানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

ভারতের আজমিরের খাজা গরীবে নওয়াজ দরগাহ শরিফ জিয়ারতের উদ্দেশে রাজস্থানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে তিনি দিল্লির উদ্দেশে বের হন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, দরগাহ শরিফে নফল নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। এরপর দেশ ও জনগণ এবং সমস্ত মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করবেন তিনি।

বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রীকে নিয়ে স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে দিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে।  ফ্লাইটটি ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতীর মাজার খাজা গরীবে নেওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ এবং মোনাজাতের পর কিছু সময় অবস্থান করবেন। পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন অংশ পরিদর্শন করবেন।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে রাষ্ট্রীয় সফরে রয়েছেন শেখ হাসিনা। এ সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এস জৎয়শঙ্কর, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu