1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মানবাধিকার কমিশনার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫৬০ সময় দর্শন

মানবাধিকার কমিশনের নামে প্রতারণার অভিযোগে বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী অলিউল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

অলিউল ইসলামের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নাসরিন সুলতানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার আরজিতে বলা হয়, অলিউল ইসলাম বাংলাদেশ মানবাধিকার কমিশনের সমন্বয়কারী হিসেবে প্রাথমিক শিক্ষার উপ-পরিচালকের কাছে পত্র দিয়ে তার অধীনস্থ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার যথাক্রমে মো. আজহারুল ইসলাম, মো. সোহাগ হোসেন, মো. সোহাগ আলম এবং টি.এম. শাহ আলমকে তার কার্যালয়ে আসার জন্য জানান।

নাসরিন সুলতানা খোঁজ নিয়ে জানতে পারেন উক্ত ব্যক্তি এইরূপ নোটিশ করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে বিভিন্নভাবে প্রতারণা করে আসছেন।

বিষয়টি তিনি দুদককে জানালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে খালিশপুর থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেছেন, এ ব্যাপারে প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu