1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ওএমএস ও টিসিবি কর্মসূচির কারণে চালের দাম কমেছে : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

ওএমএস ও টিসিবির মতো খাদ্যবান্ধব কর্মসূচিগুলোর কারণে চালের দাম প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা কমেছে। দাম আরও কমবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওএমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

খাদ্য মন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব মুখর পরিবেশে ওএমএস ও টিসিবির পণ্য বিতরণ হচ্ছে।

এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। বিতরণ কার্যক্রমে কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি আরও বলেন, দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠী ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনছেন। এছাড়া ওএমএস কর্মসূচি সপ্তাহে ৫ দিন চলছে। সারাদেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএসে চাল বিক্রি করা হচ্ছে। আগে একজন ওএমএসের ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার দুই মেট্রিক টন চাল বরাদ্দ পাচ্ছেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দুই বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বার বার চাল কিনতে না পারেন সেটা নিশ্চিত করা হচ্ছে।

এ সময় কৃষকরা যেন আমন ধানে ন্যায্যমূল্য পান, সেটা নিয়েও কাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu