1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেপ্তার

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ::
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৫ মাসের সাজাপ্রাপ্তসহ আরো চার মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী কনর মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়।

কনর মিয়া উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইল চক গ্রামের রাশিদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, ২০২০ সালে মারামারির একটি মামলার রায়ে কনর মিয়াকে ১৫ মাসের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের সাজা প্রদান করা হয়। এরপর থেকে আসামী পলাতক ছিল। এছাড়া আসামীর বিরুদ্ধে খুন, ডাকাতি এবং অস্ত্রসহ ১০ টি মামলা রয়েছে। যার মধ্যে কনর মিয়া ৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত।

এদিকে, জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক মামলার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
দেলোয়ার উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের মৃত মফিজ উল্লার ছেলে।
মঙ্গলবার রাতে আসামীকে নিজে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামীদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu