1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অভিযুক্তের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দিলেন হাইকোর্ট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

খুলনায় মৈত্রী নার্সিং হোমের মালিক ডা. গৌরঙ্গ চন্দ্র দাস হত্যা মামলায় ওয়ার্ড বয় রাসেল ঢালীকে দেওয়া বিচারিক আদালতের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি এ এন এম বসির উল্লাহ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে শুনানি নিয়ে তার দণ্ড কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এই রায়ের

বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

২০১৭ সালের ৩১ জানুয়ারি খুলনার অতিরিক্ত দায়রা জজ দিলরুবা সুলতানা ওয়ার্ড বয় রাসেল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্ত রাসেল ঢালী নগরীর মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন।

ঘটনার বিবরণে জানা যায়, খুলনা নগরীর মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ড বয় রাসেল ঢালীর সঙ্গে একই ক্লিনিকে কর্মরত এক নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি টের পেয়ে ক্লিনিকের মালিক ডা. গৌরঙ্গ চন্দ্র দাস তাকে সম্পর্ক এগিয়ে নিতে নিষেধ করেন। এতে রাসেল তার ওপর ক্ষুব্ধ হয়। এর জের ধরে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিকেল ৩টার দিকে রাসেল ক্লিনিকের মধ্যে গৌরঙ্গ দাসকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের স্ত্রী মিতা রানী ভৌমিক ওয়ার্ডবয় রাসেলকে একমাত্র আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu