1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পঞ্চগড়ে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে পঞ্চগড়ের সদর উপজেলায় ইকবাল হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইকবাল হোসেন নামে ওই ব্যক্তি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা। সে ওই এলাকার আলী আজমের ছেলে।

এ ঘটনায় সামশুল আলম নামে এক ব্যক্তি মঙ্গলবার রাতে বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন।মামলায় ধর্মীয় বিশ্বাসে অবমাননার অভিযোগ এনে ইকবাল হোসেনকে প্রধান আসামি ও অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করে। বুধবার বিকেলে ইকবালকে আদালতে তোলা হয়।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর অমরখানা ইউনিয়নের কাজিরহাট বাজারে ইকবাল আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছিল। পরে বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেপ্তারের দাবিতে ওইদিন বিকেলে অমরখানা ইউনিয়নের কাজীরহাট বাজারে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ওই দিন রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, বুধবার বিকেলে আসামি ইকবালকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu