1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শরণখোলা-মোরেলগঞ্জ রুটে দ্বিতীয় দিনেও চলছে বাস ধর্মঘট

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

মালিক সমিতির দুই নেতার স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জ রুটে দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট অব্যাহত রেখেছেন সাধারণ মালিকরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

পাশাপাশি দুদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরাও পড়েছেন আর্থিক সংকটে। বিষয়টি সমাধানের জন্য আগামী শনিবার বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে ধর্মঘট করা সাধারণ বাস মালিকদের বৈঠকের কথা রয়েছে।

বাস মালিক মাহাবুব হোসেন শেলু, মামুন তালুকদার, মীর আজাদ রানা ও ইব্রাহীম তালুকদার জানান, শরণখোলা-মোরেলগঞ্জ- মোংলা বাস মিনিবাস মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা ও জুলুম থেকে মালিক সমিতিকে মুক্ত করতে তারা দ্বিতীয় দিনেও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।

মালিক সমিতির দুই নেতা সাধারণ বাস মালিক-শ্রমিকদের রক্ত চুষে নিচ্ছেন। শরণখোলা-মোরেলগঞ্জ রুটে ৩০ থেকে ৩৫টি বাস চলাচল করে। এর মধ্যে দু-চারটি বাদে অন্যসব বাস মালিক ও শ্রমিকরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। এ দুই নেতা ধর্মঘট প্রত্যাহারের জন্য মালিক-শ্রমিকদের হুমকি দিচ্ছেন। তারা নানারকম ভয়ভীতি দেখিয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে তিনটি বাস সড়কে নামতে বাধ্য করেছেন। এতে অন্যসব মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আগামী শনিবার মোরেলগঞ্জে বৈঠকের কথা রয়েছে। এর আগ পর্যন্ত তাদের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওই বৈঠকে সন্তোষজনক সমাধান না হলে ধর্মঘট অব্যাহত থাকবে।

এ ব্যাপারে শরণখোলা-মোরেলগঞ্জ-মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ বলেন, বাস চালাতে কোনো মালিককে জোর করা হয়নি। বাস মালিকরা তাদের প্রয়োজনে বাস চালাচ্ছেন। বিষয়টি আগামী শনিবারে বৈঠকের সমাধান হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu