1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘ডাইনি’ বলে তিন নারীকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

ডাইনি অপবাদ দিয়ে তিন নারীকে পিটিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। পরে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। ভারতের ঝাড়খণ্ডের রাঁচীর এক গ্রামে এই ঘটনা ঘটে।

কয়েকদিন আগে গ্রামের এক কিশোরকে সাপে কাটা থেকে ঘটনার সূত্রপাত।সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হলে এক ওঝাকে ডেকে আনা হয়েছিল। তিনিই এসে ঘোষণা করেন, গ্রামে ‘ডাইনি’ আছে। তিনি গ্রামবাসীদের বলেন, যে বাড়িতে ডাইনি আছে তার বাড়িতে দু’এক দিনের মধ্যেই কোনো একটি ঘটনা ঘটবে।

 

কাকতালীয়ভাবে ওই ঘটনার পরের দিনই গ্রামের আরেক তরুণকে সাপে কামড়ায়। যা দেখে ভয় পেয়ে যান গ্রামবাসীরা। তারা ওই তরুণের মা রাইলু দেবীকে ডাইনি সন্দেহে আক্রমণ করেন। এর সাথে আর কেউ যুক্ত কি না তাও জানাতে বলেন।

স্থানীয় সূত্রে খবর, রাইলুই গ্রামের আরও দুই নারী ধোলি দেবী এবং আলোমানি দেবীর নাম করেন। তারপরই তিন জনকে ‘শাস্তি’ দিতে পাহাড়ে নিয়ে যান গ্রামবাসী। তিনজনকেই অত্যাচার করে ফেলে দেওয়া হয় পাহাড় থেকে।

২০০০ সাল থেকে এ পর্যন্ত ঝাড়খণ্ডে প্রায় এক হাজার মানুষকে ডাইনি অপবাদে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঝাড়খণ্ডের পুলিশের রিপোর্ট অনুযায়ী এর ৯০ শতাংশই নারী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu