1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫৪৮ সময় দর্শন

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আবারও নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যাওয়ায় এবং সামনে তেমন কোন সিরিজ ও না থাকায়। আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। জাতীয় দলের ক্রিকেটারদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ওয়াসিম খান তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, শ্রীলংকা সিরিজ খেলার জন্য গত মাসের (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। দেশের ফিরেই ৫ সেপ্টেম্বর থেকে প্রায় এক মাস নিবিড় অনুশীলন করেন তিনি। অন্যান্য সবার মতো তিনি নিজেও আশায় ছিলেন শ্রীলঙ্কা সফর দিয়ে মাঠে ফেরার।

কিন্তু ভাগ্যটাই খারাপ সাকিবের। কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেছে। দুই দেশের ক্রিকেট বোর্ড সমঝোতার মাধ্যমে জানানো হয়েছে, পরবর্তীতে পরিবেশ-পরিস্থিতির উন্নতি ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশকে স্বাগত জানাবে লঙ্কান ক্রিকেট বোর্ড।

যেহেতু শ্রীলংকা সিরিজ খেলার জন্য দেশে ফিরেছিলেন সাকিব, কিন্তু সিরিজ যখন হচ্ছে না তাই আবারও পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে দুই কন্যাকে নিয়ে অবস্থান করছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। করোনার শুরু থেকে সাকিব নিজেও ছিলেন যুক্তরাষ্ট্রে। গত মার্চে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড সফর শেষ করে অল্প কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব। এরপর পরিবারের সঙ্গে থাকতে চলে যান যুক্তরাষ্ট্রে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu