1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা সুনাকের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ সময় দর্শন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন এই পদের দৌড়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাক। এ ছাড়াও ক্ষমতাসীন কনজারভেটিভ (টোরি) পার্টির সব নেতাকর্মীকে নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার এক টুইটবার্তায় ভারতীয় বংশোদ্ভূত রিশি সুনাক বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি, কনজারভেটিভরা সবাই এক পরিবারের সদস্য। এখন আমাদের উচিত দেশের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া।

দেশের এক কঠিন পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। ’

 

লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে মদ পার্টি কেলেঙ্কারি, উচ্চ মূল্যস্ফীতিসহ বিভিন্ন ইস্যুতে প্রচণ্ড চাপের মুখে থাকা বরিস জনসন গত ৭ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিতে বাধ্য হন। তার পদত্যাগের পর শুরু হয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া।

এরপর বিভিন্ন ধাপ সামলে সরকারি দলের আইন প্রণেতাদের ভোটে একটি বড় সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিন জন—ঋষি সুনাক, লিজ ট্রাস এবং বর্তমান সরকারের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী পেনি মরডাউন্ট। তবে এক পর্যায়ে মরডাউন্ট এই দৌড় থেকে ছিটকে পড়েন।

পার্লামেন্ট সদস্যদের ভোটপর্ব শেষ হয় বেশ আগেই এবং সেই ভোটের ফলাফলে সুনাক এগিয়েই ছিলেন। তিনি পেয়েছিলেন ১৩৭ ভোট, আর ট্রাস পান ১১৩ ভোট। তবে পার্লামেন্টের বাইরে সরকারি দলের যেসব ভোটার আছেন, তাদের ভোটগ্রহণ শেষেই ফল পুরো উল্টে যায়।

পার্লামেন্টের বাইরে সরকারি দলের ভোটার সংখ্যা মোট সংখ্যা ১৭ লাখ ২ হাজার ৪৩৭ জন। শুক্রবার তাদের ভোট শেষ হয়।  সোমবার সেই ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গেছে ৮১ হাজার ৩২৬টি ভোট পেয়েছেন ট্রাস, আর সুনাকের ভাগে পড়েছে ৬০ হাজার ৩৯৯ টি ভোট। এছাড়া বাতিল হয়েছে ৬৫৪টি ভোট। ফলে ৪২ বছর বয়সী সুনাকের চেয়ে ২০ হাজার ৯২৭টি ভোট বেশি পেয়ে যুক্তরাজ্যের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন ৪৭ বছর বয়সী লিজ ট্রাস।

ট্রাসের আগে যুক্তরাজ্যের দুই নারী প্রধানমন্ত্রী হলেন মার্গারেট থ্যাচার ও থেরেসা মে। তারা দুজনও এই কনজারভেটিভ পার্টির ছিলেন।

সূত্র: পিটিআই

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu