1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রানী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ সময় দর্শন

লিজ ট্রাস যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী নবনির্বাচিত হওয়ার পর বরিস জনসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী বরিস তাঁর স্ত্রী ক্যারিকে নিয়ে রানির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। বাকিংহাম প্যালেস বরিসের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসি জানিয়েছে, বরিস বালমোরাল ছেড়ে যাওয়ার পর সেখানে রানির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন লিজ ট্রাস।

এরইমধ্যে বালমোরালে পৌঁঁছেছেন তিনি।

 

৭০ বছর ধরে ব্রিটেনে রানির পদে অধিষ্ঠিত আছেন দ্বিতীয় এলিজাবেথ। তাঁর অধীনে লিজ ট্রাস হতে যাচ্ছেন ১৫তম ব্রিটিশ ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী। প্রথম নারী হিসেবে মার্গারেট থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের সরকার পরিচালনা করেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এ দায়িত্ব সামলান টেরিজা মে।

রক্ষণশীল হলেও ট্রাসের বেড়ে ওঠা অক্সফোর্ডের একটি বামপন্থি পরিবারে। ছিলেন মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটদের কিশোরী সদস্য। মাত্র ১৯ বছর বয়সে রাজতন্ত্রের বিলুপ্তির আহ্বান জানিয়ে আলোচনায় আসেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu