1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটিয়ায় ডাকাতির সময় গণপিটুনিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ সময় দর্শন

চট্টগ্রামের পটিয়ায় এক বাড়িতে ডাকাতির সময় গণপিটুনিতে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চন্দ্রমোহরী বাড়িতে এই ঘটনা ঘটে।

এর আগে ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে যুবকের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

জানা যায়, রোববার রাত তিনটায় পাঁচ–ছয়জনের ডাকাত দল শোভনদন্ডী ইউনিয়নের চন্দ্রমোহরী বাড়ীর বাদল চৌধুরীর বসতঘরে হানা দেন। এ সময় ডাকাতরা বাদল চৌধুরী, তার স্ত্রী ও প্রতিবন্ধী ছেলের হাত-পা বেঁধে অস্ত্র তাক করে মারধর শুরু করেন। এরপর স্বর্ণালংকার ও জিনিসপত্র লুট করার সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এক ডাকাতকে আটক করেন। অপর চার ডাকাত পালিয়ে যান। এসময় ডাকাতদের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।

বাদল চৌধুরী বলেন, অস্ত্র তাক করে ৫-৬ জন ডাকাত দলের সদস্যরা আমাকে, আমার স্ত্রী ও প্রতিবন্ধী ছেলের হাত পা বেঁধে মারধর করে। এক পর্যায়ে তারা ঘরে রক্ষিত ২ ভরি স্বর্ণালংকার এবং গ্রামীন ব্যাংক থেকে লোন নেওয়া ৬০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আমাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। এসময় একজন ডাকাত ধরা পরে।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, এলাকাবাসীর গণপিটুনিতে এক ডাকাত মারা গেছেন। নিহতের নাম ঠিকানা পাওয়া যায় নি। তার আনুমানিক বয়স ৩৫। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu