1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কারাবন্দি স্বেচ্ছাসেবক দলের সভাপতির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ সময় দর্শন

মেহেরপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মেদ মেহেরপুর কারাগারে মারা গেছেন। তোফায়েল মেহেরপুর শহরের কাঁসাড়ি পাড়ার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় তিনি

মৃত্যু বরণ করলেও তার পরিবারের দাবি, জেলখানা থেকে কোন খবর দেওয়া হয়নি। পরে রাত ১০ টার দিকে সাংবাদিকদের মুঠোফোনে খবর পেয়ে হাসপাতালে এসে তার পরিবার

মর্গে মরদেহ দেখতে পান।তবে এ বিষয়ে কোন মন্তব্য করেননি মর্গে দায়িত্ব থাকা কারারক্ষীরা।

 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, রাত আটার দিকে অসুস্থ অবস্থায় তোফায়েল আহম্মেদকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসে। তখন তার অবস্থার আশংকাজনক থাকায় তাকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তিনি অক্সিজেন গ্রহণ না করায় তাকে মৃত ঘোষণা করা হয়।  তবে কিভাবে কখন তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে।

তোফায়েলের মেয়ে তসলিমা রুশদি বলেন, আমার বাবা একটি বিচারাধীন মামলায় জেল খানায় আটক ছিলেন। এবং তিনি সুস্থও ছিলেন। কিন্তু কখন কিভাবে তিনি অসুস্থ হলো আমরা তা জানি না। এমনকি মৃত্যুর পরও আমাদের পরিবারকে কোন খবর দেওয়া হয়নি। আমরা রাত সাড়ে ১০ টার দিকে ফেসবুক ও সাংবাদিকদের মাধ্যমে আমার বাবার মৃত্যুর খবর নিশ্চিত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে আসি। এর পর জেনারেল হাসপাতালের মর্গে আমার বাবার মৃতদেহ পাই।

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি  জাহাঙ্গীর বিশ্বাস বলেন, একটা মানুষ জেল খানায় অসুস্থ হবেন, মৃত্যুবরণ করবেন পরিবারের কেউ জানবে না এটা হতে পারে না। হয়তো তার পরিবার বা আমরা সময়মতো খবর পেলে উপযুক্ত চিকিৎসা দিতে পারতাম। তিনি আরো বলেন, একটি পারিবারিক বিচারাধীন মামলায় তোফায়েল আহম্মেদ জেলে আটক ছিলেন।

মেহেরপুর জেলা কারাগারের সুপার মোখলেচুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, তোফায়েল আহম্মেদ একটি চেক ডিজঅনার মামলায় আটমাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৩০ মে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এজন্য প্রতিদিনই অনেক ওষুধ সেবন করতেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu