1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জলাবদ্ধতায় নাকাল যশোর পৌর এলাকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৭৬ সময় দর্শন

সামান্য বৃষ্টিতেই যশোর পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডে সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, এ সংকট নিরসনে গেল কয়েক বছরে পৌর কর্তৃপক্ষ কোটি কোটি টাকা ব্যয় করার পরও কোন সুফল পাচ্ছে না তারা।

পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এ দু’টি ওয়ার্ডের রাস্তাঘাট, বাড়ি-ঘরসহ বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের।

যশোর শহরকে দু’ভাগে ভাগ করেছে ভৈরব নদ।  শহরের উত্তর অংশের পানি নিষ্কাশনের ব্যবস্থ্যা এ নদকে ঘিরে। আর দক্ষিণ অংশের পানি নিষ্কাশন হয় পৌরসভার ৬ ও ৭ নং  ওয়ার্ডের উপর দিয়ে  হরিনার বিলে। দক্ষিণ অংশের পানি নিষ্কাশনের  জন্য গেল  কয়েক বছরে কোটি কোটি টাকা ব্যয়ে খাল খনন ও ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় কোটি টাকার প্রকল্পের কোন সুফল পাচ্ছে না তারা। বরং আধা ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে যায় এ দু’টি ওয়ার্ডের রাস্তাঘাট বাড়ি-ঘরসহ বিস্তীর্ণ এলাকা।

ভুক্তভোগীরা বলছেন, পানি নিষ্কাশনের পথ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

পৌরসভা নির্বাহী প্রকৌশলী এস.এম শরীফ হাসান বলছেন, জলাবদ্ধতা সংকট নিরসনে আবারো খাল খনন করা হবে।

গেল কয়েক বছরে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নে ৯টি ওয়ার্ডে প্রায় ২শ’ কোটি টাকার বেশি ব্যয় করেছে পৌর কর্তৃপক্ষ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu