1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফের বাতিল নাসার চন্দ্রাভিযান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

দ্বিতীয়বারের মত বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার চন্দ্রাভিযান। যান্ত্রিক ত্রুটির কারণে শেষ মুহূর্তে অভিযান বাতিল করা হয়েছে। রকেটে জ্বালানি নিকেজের কারণে

উৎক্ষেপন বাতিলের ঘোষণা দেন নিয়ন্ত্রকেরা। এর আগে একই সমস্যার কারণে চন্দ্রাভিযানের প্রথম প্রচেষ্টা বাতিল করা হয়েছিলো।

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপন করার কথা ছিলো বাংলাদেশ সময় শনিবার রাত সোয়া ১২ টার দিকে। তবে নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে মিশন বাতিল করা হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, উৎক্ষেপণ প্রস্তুতির প্রথম দিকে রকেটটিতে হাইড্রোজেন লিকের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণকারী বিজ্ঞানীরা সেটা বন্ধ করতে পারেননি। ফলে রকেট উৎক্ষেপণ আবার স্থগিত করতে বাধ্য হন তাঁরা। নাসা সোমবার বা মঙ্গলবার আবারও রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করবে। তাদের সেই সুযোগ রয়েছে।

বলা হচ্ছে, নাসার এযাবৎকালের নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট হচ্ছে এবারের স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস)। তবে এটাতে কোনো নভোচারী থাকছেন না। এই সিস্টেম থেকে যদি সফলভাবে রকেট উৎক্ষেপণ করা সম্ভব হয়, তবে তা নাসার জন্য ঐতিহাসিক এক ঘটনা হবে।

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ দিয়ে শুরু হওয়া পাঁচটি মিশনে মোট ১০ জন নভোচারী চাঁদের বুকে হেঁটেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu