1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাস্তায় ফেলে যাওয়া সেই মায়ের পাশে ডিসি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

চাঁপাইনবাবগঞ্জে ছেলে কর্তৃক রাস্তার ধারে ফেলে যাওয়া বৃদ্ধা টুনি বেওয়ার পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। মেয়েদের জমির ভাগ দেয়ায় গত শুক্রবার (২ সেপ্টেম্বর) অসুস্থ বৃদ্ধা মা টুনি বেওয়াকে (৮০) জঙ্গলে ফেলে যান তার ছেলে।

গতকাল এ খবর জাতীয় গণমাধ্যমে প্রচারিত হয়। আজ সকাল সাড়ে ১০টায়  জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রামকৃষ্টপুর মহল্লায় সেই বৃদ্ধাকে রাখা ভাড়া বাসায় যান এবং তার খোঁজখবর নেন।এ সময় জেলা প্রশাসক তার চিকিৎসার ব্যবস্থাসহ দেখভালের দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাকে বিভিন্ন ফলমূল, চাল ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

 

জেলা প্রশাসক বলেন, মানবতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে কাউকে অসহায় হিসেবে রাখা হবে না। তাই ফেলে যাওয়া বৃদ্ধা মায়ের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। তিনি বলেন, একজন সন্তানের এহেন কর্মকাণ্ড মোটেও কাম্য নয়।

এদিকে বৃদ্ধা টুনি বেওয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা জেলা প্রশাসকের উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সদর উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) নাঈমা খান, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ প্রমুখ।

প্রসঙ্গত, ভরণপোষণ চালাতে না পারার অজুহাতে গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলে মানিরুল তার মাকে ছোট বোন নাজমার বাড়ির কাছে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম জানতে পেরে বৃদ্ধা টুনি বেওয়ার ভরণ-পোষণের দায়িত্ব নিয়ে চক্ষু হাসপাতালের পাশেই থাকা টুনি বেওয়ার ছোট মেয়ে নাসিমার কাছে ভাড়া বাড়িতে রেখে আসেন। বৃদ্ধা নাম টুনি বেওয়ার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে। তিনি দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জননী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu