1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যুক্তরাজ্যে চুরি হওয়া গাড়ি মিলল করাচিতে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে চুরি ‘বেন্টলি মুলসান’ নামে একটি বিলাসবহুল গাড়ি। অবশেষে সেই গাড়িটির হদিস মিলল পাকিস্তানের করাচিতে। শহরটির একটি বাড়ি থেকে গাড়িটি

উদ্ধার করা হয়েছে। খবর দ্য হিন্দুর।

প্রতিবেদনে ভারতের ইংরেজি পত্রিকাটি জানায়, যুক্তরাজ্যে চুরি হওয়া বিলাসবহুল ‘বেন্টলি মুলসান’ গাড়িটির পাওয়া গেছে করাচির ডিএইচএ এলাকার একটি বাংলো বাড়িতে। গত শুক্রবার সেখানে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে পাকিস্তানের কাস্টমস কর্মকর্তারা।

গাড়িটির বর্তমান বাজারমূল্য তিন লাখ মার্কিন ডলার। জার্মানির এই ব্র্যান্ডের গাড়ির মধ্যে এটি সবচেয়ে বড় ও মূল্যবান।

যুক্তরাজ্যে চুরি হওয়া গাড়িটি সম্পর্কে পাকিস্তান কর্তৃপক্ষকে জানায় ইউকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি।

সূত্র মতে, গাড়িটি কয়েক সপ্তাহ আগে লন্ডনে চুরি হয়েছিল। চক্রটি পূর্ব ইউরোপের একটি দেশের শীর্ষ কূটনীতিকের নথি ব্যবহার করে গাড়িটি পাকিস্তানে নিয়ে আসে। ওই কূটনীতিককে এখন তার সরকার প্রত্যাহার করেছে।

গাড়িটির পর্যাপ্ত কাগজপত্র দেখাতে না পারায় কাস্টমস কর্মকর্তারা ওই বাংলোর মালিক ও তার কাছে গাড়িটি বিক্রি করা দালালকে আটক করেছে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, জালিয়াতি করে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে।

কাস্টমস কর্মকর্তাদের দায়ের করা এফআইআর অনুযায়ী, গাড়ির চোরাচালানের জন্য সরকার ৩০০ মিলিয়ন রুপিরও বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এর মূল হোতাকে খুঁজছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu