1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আগস্টে রফতানি বেড়েছে ৩৬ শতাংশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

গত মাসে অর্থাৎ আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

রোববার (৪ সেপ্টেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইপিবি প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ।আগের অর্থবছরের আগস্টে ৩৩৮ কোটি ৩০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছিল; অর্থাৎ সেই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ দশমিক ১৮ শতাংশ। যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বেশি।

 

ইপিবির তথ্যানুযায়ী, নতুন অর্থবছরের প্রথম দুই মাস শেষে দেশের রফতানি আয়ে ২৫ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। দুই মাস মিলিয়ে মোট রফতানি হয়েছে ৮৫৯ কোটি ১৮ লাখ ডলার। এ সময়ে তৈরি পোশাক রফতানি হয়েছে ৭১১ কোটি ২৬ ডলারের।

গেল দুমাসে ২৬ কোটি ৮৫ লাখ ডলারের হোম টেক্সটাইল রফতানি হয়েছে। একই সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে ২২ কোটি ৩২ লাখ ডলারের। অন্যদিকে পাটপণ্য রফতানি হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ ডলারের। আর প্লাস্টিক পণ্য রফতানি হয়েছে তিন কোটি ৩৩ লাখ ডলারের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu