1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

সিরাজগঞ্জের কামারখন্দে ব্যাটারি চালিত অটোভ্যান চাপায় রোকসানা (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার চর কামারখন্দ গ্রামের আঞ্চলিক সড়কের এ ঘটনা ঘটে।

রোকসানা ওই গ্রামের রফিকুল ইসলাম তুফানের মেয়ে ও চর কামারখন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিহত রোকসানার বাবা রফিকুল ইসলাম তুফান জানান, সকালে পাশের বাড়ির বন্ধুদের সঙ্গে খেলা শেষে সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ব্যাটারি চালিত অটোভ্যান তাকে চাপা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সিরাজগঞ্জে নেওয়ার পথেই রোকসানা মারা যায়।

 

তিনি আরও জানান, আমার মেয়েকে চাপা দেওয়ার পর অটোভ্যান ভ্যান চালক মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। আমরা সবাই মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় মেয়ের অবস্থা খারাপ দেখে সটকে পড়ে ভ্যান চালক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিবলি জানান, ভ্যান চাপায় শিশু রোকসানা বুকে প্রচণ্ড আঘাত পেয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, ব্যাটারি চালিত অটোভ্যান চাপায় এক শিশু মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu