1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপিকে খেলার আহ্বান শাজাহান খানের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

সন্ত্রাসী আন্দোলন ছেড়ে বিএনপিকে রাজনীতির মাঠে খেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে এ আহ্বান জানান তিনি।

শাহাজান খান বলেন, ‘বিএনপির তত্ত্বাবধায়ক সরকার আর কখনো এই দেশে হবে না। এই নিয়ে জনগণকে বিভ্রান্ত করে তারা জ্বালাও পোড়াও খুনের আন্দোলন শুরু করছে।

এসব বন্ধ করে রাজনীতির মাঠে খেলতে আসুন। ’

 

‘আপনারাও মাঠে নামুন। আওয়ামী লীগও জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবে। জনগণই ঠিক করবে। খেলায় কে জিতবে, কে হারবে,’ যোগ করেন তিনি।

বিএনপিকে উদ্দেশে করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘আপনারা আন্দোলনের নামে হত্যা খুন আর পুলিশের ওপরে হামলা করলে পুলিশ তো বসে থাকবে না। তারা আপনাদের সন্ত্রাসী আন্দোলন প্রতিরোধ করবেই। ’

প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিনসহ প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu