1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘ভাড়া নৈরাজ্য’বন্ধে রাজধানীতে আজও বিআরটিএ’র অভিযান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর গণপরিবহনের ভাড়াও সমন্বয় করা হয়েছে। ভাড়া সমন্বয় করা হলেও গণপরিবহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না সে বিষয়ে দ্বিতীয় দিনের মতো শনিবার (৩ আগস্ট) সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ। এ সময় কয়েকটি বাসকে আটক করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পায় মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট।

গণপরিবহনের বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র চলমান অভিযানের দ্বিতীয় দিনে বাসের ওয়েবিলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সংস্থাটি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওয়েবিল পরিচালনা করছেন পরিবহন মালিকরা। এছাড়া, ৫ টাকা তেলের দাম কমার পর তারও প্রভাব পড়েনি গণপরিবহনের ভাড়া আদায়ে।

শনিবার সকাল থেকে রাজধানীর ছয়টি জায়গায় অভিযান শুরু করে বিআরটিএ। এ সময়, গাড়িতে বাড়তি ভাড়া আদায়, যথাযথ কাগজপত্র না থাকায় বেশকিছু পরিবহনকে জরিমানা করা হয়।

যাত্রীদের অভিযোগ, এখনও ভাড়া আদায়ে স্বেচ্ছাচারী পরিবহন মালিকেরা। ভাড়ার চার্ট না দেখিয়েই আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। একজন যাত্রী জানান, কাওরান বাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার ভাড়া ২৫ টাকা আদায় করেন কন্ট্রাক্টর। নতুন নির্ধারিত ভাড়ার তালিকা মিলিয়ে এই দূরত্বে ২০ টাকা ভাড়া দেখতে পান বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাঁচ টাকা বেশি ভাড়া নেওয়ায় তাৎক্ষণিক বাস চালককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাড়া কমানোর পর বিআরটিএ নির্ধারিত নতুন ভাড়ার তালিকা না থাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসের চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

যাত্রীরা অভিযোগ করেন, ওয়েবিল বন্ধের নির্দেশনা দেওয়া হলেও, এখনও সেটা মানছে না পরিবহনগুলো। আর তেলের দাম লিটারে ৫ টাকা কমানো হলেও, সে নির্দেশনা এখনও কার্যকর হয়নি।

বিআরটিএ বলছে, তাদের অভিযানের ফলে, কিছুটা শৃঙ্খলা ফিরেছে সড়কে। বিআরটিএ’র এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয় এবং এর ফলে রাজধানীতে গণপরিবহন শৃঙ্খলিত হবে বলেও আশা সংস্থাটির।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu