1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শাওনকে বেআইনি অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে পুলিশ যে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে, তা বেআইনি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নারায়নগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে গুলি করার পরিবেশ সৃষ্টি হয়নি। তবুও আন্তর্জাতিক আইন অমান্য করে গুলি চালিয়েছিল পুলিশ।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাধারণ মানুষ আন্দোলন করছে। সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে সরকার। আগের মতো সরকার নিজেই ঘটনা ঘটিয়ে বিএনপিকে আগুন সন্ত্রাস হিসেবে আখ্যা দেয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণ জেগে উঠেছে, আন্দোলন দমানো যাবে না।

সভায় বিএনপি নেতারা বলেন, মৃত্যু বরণ করলেও রাজপথ ছাড়বো না। এবারের লড়াইয়ে জয় নিশ্চিত করে অবৈধ সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার আদায় করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu