1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ সময় দর্শন

চা শ্রমিকদের সাথে মত বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ মত বিনিময়ে যোগ দেন প্রধানমন্ত্রী।  এসময় চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস দেন শেখ হাসিনা।

মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে এদিন বিকেল ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

এ সময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। পাত্রখোলা চা বাগানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, মৌলভীবাজার-আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

 

চা বাগানের শ্রমিকদের আনন্দঘন এ মুহূর্ত স্মরণীয় করে রাখার বিষয়ে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান ও মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এলাকার চা শ্রমিকরা কথা বলার জন্য মুখিয়ে ছিলেন। তাই সব প্রস্তুতি আগে থেকেই নির্ধারণ করা হয়। ২১টি স্পটে পুরো আয়োজন তুলে ধরা হয়েছে।

আয়োজন ঘিরে নিরাপত্তার বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম জানিয়েছেন, অনুষ্ঠানকে ঘিরে সিলেটে লাক্কাতুরা গলফ ক্লাব মাঠ ও আশপাশ এলাকায় গত দুদিন ধরে পুলিশ অবস্থান করছে। এলাকাটি কঠোর নজরদারিতে রয়েছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে।

বেতন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধিসহ নানা দাবিতে টানা ১৯ দিন আন্দোলনের পরে গত শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করেন। এদিন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu