1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শনিবারও জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

রাশিয়ার গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম’ শনিবারও (৩ সেপ্টেম্বর) জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। রুশ কোম্পানিটি বলছে, নর্ড স্ট্রিম-১ গ্যাসলাইনে ফুটো (লিকেজ) ধরা পড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গত মঙ্গলবার থেকে ইউরোপসহ জার্মানিতে এই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তখন গ্যাসলাইন মেরামতে তিন দিন সময় প্রয়োজন হবে বলে জানায় গ্যাজপ্রম।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও গ্যাস ছাড়ছে না রাশিয়া।

 

শুক্রবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয় বলে আলজাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়ে রাশিয়া বলছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ করতে সমস্যা হচ্ছে।

রাশিয়ার গ্যাসলাইন বন্ধ রাখা নিয়ে জার্মান সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান মিচেল রোথ বলেন, এটা আমাদের বিরুদ্ধে রাশিয়ার মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ।

তবে ইউরোপীয় নেতাদের অভিযোগ, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

উল্লেখ্য, নর্ড স্ট্রিম-১ দিয়ে রাশিয়ার গ্যাস জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে যায়। এই সরবরাহ বন্ধ থাকায় শীত মৌসুমে ইউরোপের দেশগুলো পর্যাপ্ত গ্যাস মজুতে বিপাকে পড়বে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu