1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাগেরহাটে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই গয়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকানগুলির কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত জানান, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে রাস্তায় বের হয়ে ওই দোকানগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।শরনখোলায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মভূত হয়ে যায়। আগুনে ফার্নিসার, গার্মেন্টস দোকান ও তিনটি গোডাউনসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শরণখোলায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও দ্বিতীয় গ্রেডের ফায়ার ষ্টেশন দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা। তাই এই শরণখোলা ফায়ার ষ্টেশনকে উন্নত গ্রেডে রূপান্তরের দাবি জানান এই জনপ্রতিনিধি।

শরণখোরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের জেলা প্রশাসকের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu