1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার। বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে চার বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে তাকে।

বৃৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোকছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে- উপাচার্য নিয়োগের মেয়াদ চার বছর হবে।তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

 

এর আগে ১২ আগস্ট প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন কুয়েটে উপাচার্য হিসেবে তার চার বছরের মেয়াদ শেষ করেন। ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ শূন্য থাকায় পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে কুয়েটের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার জন্য উপাচার্যের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, বিভিন্ন মেয়াদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জী সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান, লালন শাহ ও অমর একুশে হলের প্রভোস্ট, যানবাহন কমিটির সভাপতি, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য, রুয়েটের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ৪০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu