1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নেত্রকোণায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

নেত্রকোণায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ পুলিশসহ ২২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় দলটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা শহরের ছোট বাজারের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন।এ সময় সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে গেলে পুলিশ সড়কটি ছেড়ে দিতে বলে। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় ১২ জন পুলিশসহ প্রায় ২২ জন আহত হয়েছেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল জানান, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বিএনপির কর্মীরা দলীয় কার্যালয়ে আসতে থাকেন। এ সময় কার্যলয়ের সামনের সড়কে নেতা-কর্মীদের ভীড় বাড়তে থাকলে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সড়ক ফাঁকা করার চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। বাধ্য হয়ে টিয়ারশেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu