1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘জীবন রক্ষায়’ রুশ সেনাদের পালিয়ে যেতে বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১৫ সময় দর্শন

ইউক্রেনে সামরিক আগ্রাসনের শুরুর দিকে খেরসন দখল করে নিয়েছিল রাশিয়া। শহরটির নিয়ন্ত্রণ হারানোর পর ইউক্রেন এখন বলছে, এই শহরটি এবং পুরো খেরসন

অঞ্চলপুনর্দখলে তারা ব্যাপক অভিযান শুরু করেছে এবং লড়াইতে তারা রুশ সৈন্যদের চরম চাপের মধ্যে ফেলেছে।

এই পরিস্থিতিতে বাঁচতে চাইলে রুশ সামরিক বাহিনীকে পালিয়ে যেতে হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো বলছে, তারা ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে

এবং কিয়েভের সৈন্যদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।বুধবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

 

ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তাদের সৈন্যরা খেরসনে ‘পাল্টা হামলায়’ পশ্চিমাদের কাছে থেকে পাওয়া দূরপাল্লার অত্যাধুনিক রকেটের সাহায্যে ‘সাফল্যের সাথে’ রুশ সৈন্যদের অস্ত্র এবং অন্যান্য

রসদের গুদাম ও সরবরাহ রুটের ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয়েছে।

টেলিগ্রামে এক পোস্টে ইউক্রেনীয় সেনা কর্মকর্তারা বলেছেন, নিপরো নদীর ওপর সেতু বিধ্বস্ত হওয়ায় ক্রিমিয়া থেকে অতিরিক্ত অস্ত্র এবং সৈন্য জড়ো করতে রাশিয়ার সমস্যা হচ্ছে। রাশিয়ার

সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও এতে দাবি করা হয়েছে।

এরপর মঙ্গলবার গভীর রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘যদি তারা বাঁচতে চায়, তবে রাশিয়ান সামরিক বাহিনীর পালিয়ে যাওয়ার এটিই সময়। (রুশ সেনারা) বাড়ি ফিরে যাও। ’

এদিকে ইউক্রেনের এই দাবির জবাবে পাল্টা বক্তব্য দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার তিনি বলেন, রাশিয়া পদ্ধতিগতভাবে ইউক্রেনে নিজস্ব পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমাদের সকল লক্ষ্যই পূরণ করা হবে। ’

ইউক্রেন গত কয়েক সপ্তাহ ধরেই বলে আসছে, তারা দক্ষিণের খেরসন অঞ্চল থেকে রাশিয়াকে হটাতে পাল্টা অভিযান শুরু করতে চলছে। এখন তারা বলছে, খেরসনে তাদের সেই প্রত্যাশিত পাল্টা

অভিযান শুরু হয়েছে এবং এতে সাফল্যও পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu