1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১০৭ সময় দর্শন

বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছে। কথা দিয়ে কথা না রাখা তাদের রাজনৈতিক চরিত্র। তারা যা বলে, করে তার বিপরীত।

মঙ্গলবার (৩০ আগস্ট) নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার নিয়ে কথা বলে অথচ এর সবকয়টি তাদের হাতে ভূলুণ্ঠিত হয়েছে। প্রকৃতপক্ষে বিএনপিই দেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালেও মানুষকে শান্তি ও স্বস্তি দেয়নি, এখনও দিচ্ছে না। তাদের দুঃশাসনের ভয়াবহতা এখনও দেশ ও জাতি ভুলে যায়নি। ’

বিএনপির আন্দোলন আওয়ামী লীগ ভয় পায় না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘গত সাত দশকে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা জনগণের পাশে রয়েছেন; কাজেই বিএনপির আন্দোলনের হুমকিতে আওয়ামী লীগ ভয় পায় না। আন্দোলন কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে জনগণের জানমাল রক্ষায় সরকার কঠোরভাবে তা দমন করবে। ’

সরকার নাকি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার কেন নৈরাজ্য সৃষ্টি করবে, সরকার চায় জনগণের স্বস্তি ও স্থিতিশীলতা। ’

জ্বালানি তেলের দাম কমানো নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণের দুঃখ-দুর্দশা বোঝে বলেই শেখ হাসিনা সরকার জ্বালানি তেলের দাম কমিয়ে নজির সৃষ্টি করেছেন। বিশ্ব পরিস্থিতির চাপে যখন জ্বালানি তেলের দাম বাড়ানো হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার বলেছিলেন, এই মূল্য বৃদ্ধি সাময়িক সময়ের জন্য, দ্রুত মূল্য বৃদ্ধি সমন্বয় করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu