কৃষিমন্ত্রী বলেছেন, ভিয়েতনামের সাথে বাংলাদেশের আবহাওয়া, ভূমি ও চাষাবাদের অনেক মিল আছে। চালের দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে আমদানি করবে সরকার। ভিয়েতনাম থেকে ২ লাখ ৩০
হাজার টন চাল আমদানি করবে বাংলাদেশ। এক সপ্তাহের মধ্যেই ভিয়েতনাম থেকে এই চাল আসবে বলে জানিয়েছেন ভিয়েতনামের রাষ্ট্রদূত।তিনি বলেন, ‘সারের কারসাজি রোধে ৪০০ আদালত
পরিচালনা করে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ’ আগামী ডিসেম্বর পর্যন্ত দেশে সারের কোনো অভাব হবে না বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী।