1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইরাকে সংঘর্ষে নিহত ২০, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১০৩ সময় দর্শন

ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই নিয়ে বাগদাদে ইরাকি নিরাপত্তা বাহিনী  ও মুক্তাদার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি, রয়টার্স।

ইরাকি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, সোমবার (২৯ আগস্ট) এই ঘোষণা দেওয়ার পর মুক্তাদা আল-সদরের অনুগত বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালায়। এতে আরও ডজন খানেক মানুষ আহত হয়েছে।

ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আরও কয়েকটি শহরে সহিংসতার পর সেনাবাহিনী দেশব্যাপী কারফিউ ঘোষণা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাত নামার পর মেশিনগানের গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ট্রেসারের আলোয় বাগদাদের গ্রিন জোনের আকাশ আলোকিত হয়ে ওঠে। এই গ্রিন জোনেই ইরাকের মন্ত্রণালয়গুলোর সদরদপ্তর ও বিদেশি দূতাবাসগুলোর অবস্থান। এ রাতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক লড়াই প্রত্যক্ষ করে ইরাকের রাজধানী।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, কিছু সহিংসতা মুক্তাদার অনুগত একটি মিলিশিয়া শান্তি ব্রিগেড ও ইরাকি সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে কিছু যোদ্ধাকে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) সহ ভারী অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে।

ফরাসি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তাদার ১৫ জন সমর্থককে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়াও প্রায় ৩৫০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। দেশটির চিকিৎসকরা এই তথ্য জানিয়েছে।

দেশটির এই অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারা উভয় পক্ষকে শান্ত থাকার আহব্বান জানিয়েছে।

এছাড়া আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের কারণের যে কারফিউ জারি করা হয়েছে এই নিয়ে দেশজুড়ে সরকারি কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। ইরাকি সংবাদ সংস্থা আইএনএ’র বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu