1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাদক, চোরাচালান থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স সাংবাদিকদের সাথে পরিচিতি সভায় এসপি সাইফুল

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০৫ সময় দর্শন

লালমনিরহাটে সদ্য যোগ দেয়া পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেছেন, মাদক ও চোরাচালানের মতো অপরাধ থেকে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধ পরিকর। সারা দেশে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, এ মাদক নির্মুল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। মাদক নির্মুল করতে হলে পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেনী পেশার মানুষ কে এগিয়ে আসতে হবে।

সোমবার (২৯ আগষ্ট) দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম আরো বলেন, লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী জেলা। এর মধ্যে ৫৪.৭৮ কিমি অরক্ষিত সীমান্ত রয়েছে। জেলাটির প্রায় চারিদিকে ভারতের সীমান্ত থাকায় মাদক ব্যবসায়ীরা খুব সহজেই ভারতের ওপার থেকে মাদক পাচার করে বাংলাদেশের ভূখন্ডে নিয়ে আসে।

যদিও সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা প্রায় প্রতিদিন মাদক ব্যবসায়ীসহ চোরাকারবারিদের আটক করছে। তারপরেও থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা। তিনি বলেন, জেলার কোথাও ছোট বড় কোন অপরাধ সংঘটিত হলে আপনারা সরাসরি পুলিশকে জানাবেন, পুলিশ তথ্য দাতার পরিচয় গোপন রাখবে। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় পুলিশ সুপার আরো বলেন, মাদকের পাশাপাশি জেলা ও উপজেলার বিভিন্ন স্পটে জুয়া খেলা হয়। এসব জুয়া খেলা বন্ধেও সকলের সহযোগীতা প্রয়োজন। মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, যানজট, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, দাদন ব্যবসা, শহরের বিভিন্ন জায়গায় অহেতুক আড্ডা ও মাদক সেবনসহ হেলমেট পড়ে মটরসাইকেল চালানোর প্রতি গুরুত্ব দিয়ে কাজ করার জন্য মুক্ত আলোচনায় সাংবাদিকরা তাদের বক্তব্যে সদ্য যোগ দেয়া পুলিশ সুপারের দৃষ্টি গোচর করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদেরসহ জেলায় কর্মরত সকল ইলেন্ট্রনিক, প্রিন্ট ও অন লাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu