1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কারাগারে পেরুর প্রেসিডেন্টের শ্যালিকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৮ সময় দর্শন

দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওর শ্যালিকাকে কারাগারে পাঠিয়েছেন দেশটির একটি আদালত। রোববার বিচারক ৩০ মাসের প্রি-ট্রায়াল আটকাদেশ দিয়েছেন তাকে।

কাস্তিলিওর শ্যালিকার নাম ইয়েনিফার পেরেদেস। খবর রয়টার্সের।

ইয়েনিফারকে ছোট থেকে লালন–পালন করে বড় করেছেন কাস্তিলিও ও তার স্ত্রী। এ কারণে ইয়েনিফারকে প্রায়ই নিজের ‘মেয়ে’ বলে সম্বোধন করেন কাস্তিলিও। ইয়েনিফারকে এখন পর্যন্ত কোনো

অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। তবে আপাতত তাকে কারাগারে থাকতে হবে।

বামপন্থী কাস্তিলিও ১৩ মাস ধরে ক্ষমতায় আছেন। ইতিমধ্যে একাধিক কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়েছে। তিনি দুটি অভিশংসন প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। কোনো অন্যায় করেননি বলে দাবি করে

আসছেন কাস্তিলিও। তার অভিযোগ, ক্ষমতা থেকে তাকে অপসারণের চেষ্টা চলছে। এ চেষ্টার অংশ হিসেবে প্রসিকিউটররা নানা তৎপরতা চালাচ্ছেন।

কাস্তিলিও সরকারের সাবেক এক মন্ত্রী কয়েক মাস ধরে পলাতক। অন্যদিকে দেশটির বর্তমান পরিবহনমন্ত্রীর বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে। প্রসিকিউটরদের ভাষ্য, কাস্তিলিওর পাশাপাশি

বর্তমান পরিবহনমন্ত্রীও একটি অপরাধী সংগঠনের অংশ। পেরুর প্রসিকিউটররা কাস্তিলিওর স্ত্রী লিলিয়া পেরেদেসের বিদেশ ভ্রমণের ওপর তিন বছরের জন্য নিষেধাজ্ঞা চায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu