1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গির্জায় আটকে রেখে কিশোরীকে ধর্ষণ: গির্জার ফাদার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১২ সময় দর্শন

গির্জায় আটকে রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর তানোরের গির্জার ফাদার প্রদীপ গ্যাগরীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ১২টার দিকে র‌্যাব তাকে আটক করে। পরে আজ বুধবার সকালে তাকে তানোর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ধর্ষণের অভিযোগ এনে গির্জার ফাদারকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, গত ২৬শে সেপ্টেম্বর সকালে ঘাঁস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। তাকে না পেয়ে পরদিন তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন।

এর দুদিন পর ২৮শে সেপ্টেম্বর সকালে জানা যায়, তানোরের গির্জায় রয়েছে ওই কিশোরী। পরে সালিস বসে গীর্জার ভেতরে। গ্রামের মোড়ল ও মুন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কার্মেল মার্ডি বৈঠকের পর ফাদার প্রদীপকে অপসারণ করে পাঠিয়ে দেন রাজশাহীতে।

আর কিশোরীকে রাখেন গীর্জার ভেতরে সিস্টারদের কাছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ গীর্জায় গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। মঙ্গলবার রাতে কিশোরীর ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে চার্চের ফাদারের নামে মামলা করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu