1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২২ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপার চতুর্থ শ্রেণির রুনা আক্তার (১০) নামের একজন স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে। রোববার সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

রুনা আক্তার পানপট্টির ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের মো: জামাল গাজীর একমাত্র মেয়ে। এলাকাবাসী জানায়, রুনা পানপট্টির কাজিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়ার পূর্বপ্রস্তুতি হিসেবে রোববার সকাল ১০টার দিকে বাড়ির পুকুরঘাটে গোসল করতে যায় রুনা।

এ সময় পা ফসকে পানিতে পড়ে ডুবে যায় সে।

বাড়ির লোকজন অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর চাচা বশির গাজী পুকুরে তার লাশ দেখতে পান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে লাশটি উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে

দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পানপট্টির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu