1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চালের দাম কমতে শুরু করেছে: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১১৪ সময় দর্শন

বাজারের চালের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর বেশ কয়েকটি আউশের মাঠ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এ বছর আউশ মৌসুমজুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে।বাজারে চালের দামও কমতে শুরু করেছে। এ ছাড়াও সরকার খাদ্যবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে। ’

 

তিনি আরও বলেন, ‘আউশ চাষের জন্য সরকার ব্যাপক কৃষি প্রণোদনা দিয়েছে কৃষকদের। কৃষকরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করেছিলেন তাদের সেই আশা পূরণ হবে। বাজারে এই ধানের দামও ভালো রয়েছে। কৃষকরা ভালো লাভবান হবেন। ’

ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, অযথা চালের দাম বাড়িয়ে ভোক্তাদের কষ্ট দিয়ে অধিক মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীল করবেন না। চালের পর্যাপ্ত মজুত আছে।

পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এসময় ধানের ভালো দাম পাবার আশ্বাস দেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu