1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিকেলে বসছে সংসদ অধিবেশন, নির্বাচিত হবেন নতুন ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৩ সময় দর্শন

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকেল ৫টায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।  এ অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

জানা গেছে, অধিবেশনের শুরুতে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।এরপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে সন্ধ্যা ৭টায় নতুন ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১১ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
নব্বই দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় থেকে জানা গেছে এ অধিবেশন ৩ থেকে ৫ কার্যদিবস চলতে পারে।

সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। সংসদ অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অধিবেশন শেষ হতে পারে।

এর আগে, গত ৩০ জুন সংসদের ১৮তম এবং ২০২২ সালের বাজেট অধিবেশন শেষ হয়। বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০ দিন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu