1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিদ্যালয়ের টয়লেট থেকে ছাত্রের বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১২২ সময় দর্শন

শেরপুরে বিদ্যালয়ের টয়লেট থেকে রিমন হাসান (১৪) নামে এক ছাত্রের বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সকালে নিহত রিমনের বাবা মো. সাগর মিয়া বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ‘শনিবার সকালে নিহত রিমনের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিষয়ে জোর তদন্ত চলছে।আশা করছি, দ্রুতই হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে’।

 

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিমনের বিবস্ত্র ও কাদামাখা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো. সাগর মিয়ার ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট, ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রিমনের বাবা মো. সাগর মিয়া ও মা মোছা. রশিদা জানান, কিছুদিন ধরে পার্শ্ববর্তী গ্রামের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সাথে ফোনে কথা বলতো। বৃহস্পতিবার সন্ধ্যায় রিমন বাসা থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। পরে সকালে খবর পান, স্কুলের টয়লেটে রিমনের লাশ পড়ে আছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারা ধারণা করতে পারছেন না। তারা ছেলের এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu