1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করছে বিএনপি: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১১০ সময় দর্শন

বিএনপি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‌‌‌‌‘মানুষ এখন অধিকার ছাড়া। আমরা সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছি গত ১৪-১৫ বছর ধরে। আমাদের এই সংগ্রামের প্রধান প্রেরণা হচ্ছেন কাজী নজরুল ইসলামের রচিত গান কবিতা এবং অন্যান্য লেখনি।কারণ তিনি তাঁর জীবনে লেখনি দিয়ে অন্যায়, দুঃশাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছেন, যার কারণে তিনি নির্যাতিত হয়েছেন, কারাগারে গেছেন। ’

 

শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির মাজারে যান রিজভী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশ আজ দুঃসময় পার করছে বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘দেশ এক ভয়ঙ্কর দুঃসময় পার করছে। সাংবাদিকরা সঠিকভাবে তাঁদের মতামত প্রকাশ করতে পারছেন না। এক ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে আমাদেরকে দিন পার করতে হচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে নজরুলের লেখনি আমাদের প্রেরণা যুগিয়ে যাচ্ছে। আমাদেরকে সাহস দিচ্ছে দুঃশাসনের বিরুদ্ধে কীভাবে লড়তে হয়। ’

রিজভী আরও বলেন, ‘কবি নজরুল ইসলাম বিশ্বমানবতার কবি। তাঁকে দ্রোহের কবি বলা হয়, কিসের জন্য বলা হয়? কারণ তাঁর লেখনি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। তিনি তাঁর লেখনি দিয়ে আমাদের পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। সংগ্রামে সামনের দিকে এগিয়ে যেতে আমাদেরকে উজ্জীবিত করে তার রচিত গান, কবিতা ও আবৃত্তি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu