1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সুদের হার বাড়ানোর খবরে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে পতন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১১৪ সময় দর্শন

নিত্যপণ্যের ক্রমবর্ধমান দামে লাগাম টেনে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। তাই তো সুদের হার বাড়িয়ে চলছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এই হার আরও বাড়ানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। আর এতেই মার্কিন শেয়ার বাজারে পতনের দেখা দিয়েছে।খবর বিবিসির।

 

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, সুদের হার বাড়ানো হবে ফেডারেল ব্যাংক প্রধানের এমন খবরে সবশেষ সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে পতন অব্যাহত রয়েছে।

ব্যাংকটির চেয়ারম্যান জেরম পাওয়েল বলেছিলেন, মুদ্রাস্ফীতি বন্ধে আমরা সুদের হার বাড়িয়ে যাবো। তার এ বক্তব্য খুব দ্রুত মার্কেটে পৌঁছে যায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচকে তিন শতাংশ পতন হয়।

এ দিকে জীবনযাপনে অধিক ব্যয় করতে হচ্ছে মার্কিনিদের। বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটির মুদ্রাস্ফীতি চার দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাওয়েল বলেন, ‘আগামী মাসগুলোতে  সুদের হার বাড়াতে পারে কেন্দ্রীয় ব্যাংক। এই হার কিছু সময়ের জন্য রাখতে হতে পারে। মূল্যস্ফীতি হ্রাস করার জন্য সময়ের প্রয়োজন। ’

সুদের হার বাড়ানোর খবরে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। তারা বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেলে উচ্চ সুদের হার মন্দার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান বলেন, ‘উচ্চ সুদের হার, মন্থর প্রবৃদ্ধি এবং মন্থর শ্রম বাজারের পরিস্থিতি মুদ্রাস্ফীতিকে কমিয়ে আনবে। তবে গৃহস্থালি খরচ ও ব্যবসায়ে খরচ কিছুটা বাড়বে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu