1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১২৩ সময় দর্শন

নারায়ণগঞ্জের মদনপুরে ভবনের পাইলিংয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হৃদয় ও হানিফ নামের দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চান মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ৮টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজনের বাড়ি নেত্রকোণার পূর্বধলা উপজেলার রামপুর গ্রামে।তারা মদনপুরে একটি মেসে থেকে কাজ করতেন।

 

নিহতদের সহকর্মী মো. শফিক ও মাসুদ রানা বলেন, আমরা চান মার্কেটের পাশে পাইলিংয়ের কাজ করছিলাম। পাইলিংয়ের গর্তে জমে থাকা পানি সেচের জন্য সন্ধ্যায় বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে হৃদয় ও হানিফ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি বন্দর থানাকে জানানো হয়েছে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu