1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘বিশ্বের অবস্থা খারাপ হলেও দেশে সারের অভাব হবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১১৩ সময় দর্শন

দে‌শে সা‌রের কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, দে‌শেই উৎপাদিত সার র‌য়ে‌ছে। গতকালও আমরা সার নি‌য়ে মি‌টিং ক‌রে‌ছি। কৃ‌ষি‌কে বাঁচি‌য়ে রাখার জন‌্য আমরা কাজ কর‌ছি।বি‌শ্বে যতই খারাপ অবস্থা হোক না কেন, বাংলা‌দে‌শে কোনো অভাব হ‌বে না। শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানা‌নোর পর এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, আমা‌দের এখা‌নে ব‌্যবসায়ীরা একটু বে‌শি সু‌যোগ নি‌চ্ছে। জনগ‌ণের যে কষ্ট হ‌চ্ছে, সেটা প্রধানমন্ত্রী চিন্তা ক‌রেন। পরে তি‌নি বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের শহীদ সদস‌্যদের রুহের মাগ‌ফিরাত কামনা ক‌রে সুরা ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন।

 

মন্ত্রী ব‌লেন, আমরা বাজার নিয়ন্ত্রণের জন‌্য সা‌র্বিকভা‌বে চেষ্টা কর‌ছি। মানু‌ষের ভোগান্তি কমা‌নোর চেষ্টা কর‌ছি। আগামী তিন মা‌সের ম‌ধ্যে এমন প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি হ‌বে, যাতে কষ্ট অনেকটাই লাঘব হ‌বে।

ক‌রোনার প‌রে বি‌শ্বের যে সা‌র্বিক অবস্থা, তা হঠাৎ ক‌রে হয়‌নি। ক‌রোনার পর আবার ইউ‌ক্রেন ও রা‌শিয়ার যুদ্ধ প্রভাব ফে‌লে‌ছে। আমরা একটা গ্লোবাল ফ‌্যা‌মি‌লি‌তে বসবাস ক‌রি। আমরা একে অপ‌রের ওপর নির্ভরশীল, বলেও মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহ‌মেদ মজুমদার ব‌লে‌ন, বাংলা‌দে‌শে খাদ‌্যশস্যের কোনো অভাব এবং সা‌রের কোনো সংকট নেই। বর্তমা‌নে ছয় থে‌কে সাত লাখ মে‌ট্রিক টন সার মজুদ র‌য়ে‌ছে। এক শ্রেণির ব‌্যবসায়ী ইউ‌ক্রেন-রা‌শিয়া যুদ্ধের দোহাই দিয়ে কৃ‌ক্রিম সংকট সৃ‌ষ্টি ক‌রে দ্রব‌্যমূল‌্য বাড়া‌চ্ছে। এসব অতি মুনাফা‌লোভী‌র কার‌ণে দ্রব‌্যমূল‌্য বাড়‌ছে এবং সাধারণ জনগণকে কষ্ট পোহা‌তে হ‌চ্ছে।

প‌রে মন্ত্রী গোপালগঞ্জ সদর উপ‌জেলার ঘোনাপাড়ায় বিসিআইসি কর্তৃক নির্মাণাধীন সারের বাফার গোডাউন পরিদর্শন ক‌রেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu